০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানঃ ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • ০৩:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ১৮২

প্রেস রিলিজঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে অদ্য ২৪-০৪-২৪ খ্রি. তারিখে রাজশাহী মহানগরীতে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় সিটি হাটের পশ্চিমে ওবাই এর মোড় সংলগ্নমেসার্স তৃপ্তি কেমিক্যাল এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ হতে প্রায় ২০ হাজার পিস ‘আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস ও আইস ললি’ এবং তিন লক্ষ পিস লেবেল/প্যাকেট জব্দ করা হয়।

সেই সাথে উৎপাদনে ব্যবহৃত অবৈধ ও নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী মোঃ শামীম রেজার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। একই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। একই অপরাধে মহানগরীর রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত মেসার্স ক্রিস্টাল এন্টারপ্রাইজ হতে প্রায় ৪০ হাজার পিস ‘আইস ললি’ জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী মোঃ শফিকুল আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয় এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া বিসিক শিল্প নগরীতে অবস্থিত জে.কে ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সফট ড্রিংকস পাউডার’ বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন সম্বলিত মনোগ্রাম ব্যবহার করায় ০৬ কার্টুন ‘সফট ড্রিংকস পাউডার’ জব্দ করা হয় এবং নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা জনাব মোঃ শরীফ হোসেন ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানঃ ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

০৩:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪