গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ই মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার বগুড়া গাবতলীর দূর্গাহাটা পাবলিক মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) রফি নেওয়াজ খান রবিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
দূর্গাহাটা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুল মতিন মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য ও সুখানপুকুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু,
সহ-সভাপতি ও নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ শেখ, যুগ্ম সম্পাদক নুরেজ্জামান সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী,
দূর্গাহাটা ইউপি চেয়ারম্যান শহীদুল কবীর টনি, মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। এরপর তিনি গাবতলী সদর ইউপির কালুগাজীর বাজার এবং সুখানপুকুরের ময়নাতলাসহ বিভিন্নস্থানে নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক করেন।
Reporter Name 


















