০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে সহশ্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার

  • Reporter Name
  • ০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৭১

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ চলমান তীব্র দাবদাহে বগুড়া সারিয়াকান্দিতে খেটে খাওয়া মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিরাজমান এমন পরিস্থিতি থেকে শ্রমজীবী মানুষদের একটু স্বস্তি ও ক্লান্তি নিবারনের জন্য শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার নামের মানবিক এক সংগঠন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১ টা থেকে শুরু করে দিনব্যাপী কাটাখালী ইসলামী দাওয়াহ্ সেন্টার উদ্দ্যোগে ফুলবাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারের পার্শ্বে এ শরবত বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,মসজিদের সভাপতি আহামুদুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক,সহসভাপতি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুজর গেফারী,প্রচার সম্পাদক আপেল মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় চলমান অটোভ্যান, ভটভটি, ট্রাক ও মোটরসাইকেল থামিয়ে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশা চালকদের মধ্যে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়। এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানান সর্বস্তরের মানুষ।

শরবত পান করতে আসা রিক্সা চালক আলম বলেন, এই রোদে রিক্সা চালাতে অনেক কষ্ট হচ্ছে। মাঝে মাঝে তৃষ্ণা পাই। তৃষ্ণা মেটাতে ইসলামী দাওয়াহ্ সেন্টার মানবিক সংগঠন আমাদের শরবত পান করালেন। শরবত খাওয়ার পর অনেক ভালো লাগছে। আমরা তাদের জন্য দোয়া করছি। তারা যেন এরকম সেবা দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে পারেন।

সংগঠনের সভাপতি আহামুদুল্লাহ খোকন বলেন, রামচন্দ্রপুর বাজারের বিভিন্ন পয়েন্টের সামনে ফ্রি শরবত এর আগেও বিতরণ করা হয়েছে। তিনি বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য” আসুন আমরা সবাই নিজেদের অবস্থান থেকে গরীব অসহায়দের ও জীবন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়াই। কাটাখালী ইসলামী দাওয়াহ্ সেন্টারের সাথে যোগাযোগ করতে,এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭৬০-১২৪০৪৯ নগদ,বিকাশ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে সহশ্রাধিক তৃষ্ণার্তদের শরবত খাওয়ালো ইসলামী দাওয়াহ্ সেন্টার

০২:৪৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪