০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ

  • Reporter Name
  • ০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ১৮০

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ তপ্তরোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুলের জীবন। প্রচণ্ড গরমে গবাদিপশু নিয়ে বিপাকে অনেকে। তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ক সারিয়াকান্দিতে খামারিদের মাঝে লিফলেট ও পোল্ট্রি খামারিদের ভিটামিন ওষুধ বিতরণ হয়েছে।

(৩০ এপ্রিল) মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ক লিফলেট খামারিদের মাঝে বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডাঃ আবদুল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তমাল মাহমুদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম বলেন,প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ক খামারিদের মাঝে লিফলেট ও পোল্ট্রি খামারিদের ভিটামিন ওষুধ দেয়া হয়েছে।

এছাড়াও খামারিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে চলমান তাপদাহে গবাদিপশুর যত্নে করণীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে। বিশেষ করে গরু, মহিষ এবং ছাগল খামারিদের খামারে ফ্যানের পাশাপাশি প্রাকৃতিকভাবে বাতাস প্রবেশ করে, সেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়েছে। যে কোনো সময় কোথাও কখনো সমস্যা সৃষ্টি হলে দ্রুত প্রাণিসম্পদ কার্যালয়ে যোগাযোগ করার জন্য খামারিদের অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে তীব্র তাপদাহে প্রাণিসম্পদ সুরক্ষায় করণীয় বিষয়ে লিফলেট বিতরণ

০২:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪