গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল মঙ্গলবার বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নের ত্রিমোহণী বাজারে স্থানীয় জনগণের আয়োজনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস মার্কা) রফি নেওয়াজ খান রবিনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
প্রবীন শিক্ষক আব্দুল বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহিষাবান ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রফেসর ননি গোপাল,
সাবেক সেনা সদস্য সাজেদুর রহমান মোহন, ইউপি সদস্য শাহজাহান আলী, সুলতান মাহমুদ, ছয়তারা মৎস্য আড়ৎ এর পরিচালক সাহাদত হোসেন বাবু প্রমুখ। এ সময় আ’লীগ নেতা আলতাব আলী, আবু হাসান, আরিফুল ইসলাম আরিফ,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, যুবলীগ নেতা শরীফ, পিপুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোয়াইব হোসেন সনি, কৌশিক, রিপনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি গাবতলীর মাজবারীসহ বিভিন্নস্থানে দিনব্যাপী নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক করেন।
Reporter Name 


















