০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাবতলীতে মুদি দোকানীকে মারপিট করে মালামাল লুটঃ এলাকাবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • ০৪:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • ১৮৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রæতার জেরে মারপিট করে এক অসহায় মুদি দোকানঘরের বিভিন্ন মালামাল লুটপাট করার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে গত গতকাল উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট নাজমার মোড়ে এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বলা হয়, উল্লেখিত পেরী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে হায়ফত আলী প্রামানিক পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে ৭শতক জমি ভোগদখল করে আসছিল। কিন্তু জনৈক ব্যক্তি ওই জমির মালিকানা দাবী করে ২৮এপ্রিল বিকেলে দোকানঘরে হামলা চালিয়ে মারপিট ও জনসম্মুখে বিভিন্ন মালামাল লুট করে ফিল্মীষ্টাইলে ট্রাকে করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে এলাকাবাসী ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে গত বুধবার বিকেলে পেরীরহাট নাজমার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

উল্লেখ্য, মারপিট করে দোকানঘরের বিভিন্ন মালামাল লুটপাট করার ঘটনায় ভুক্তভোগীর জামাই মুন্টু বাদী হয়ে শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা গ্রামের আজিজার রহমানকে প্রধান করে থানায় একটি মামলা দায়ের করে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

গাবতলীতে মুদি দোকানীকে মারপিট করে মালামাল লুটঃ এলাকাবাসীর মানববন্ধন

০৪:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪