০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার সুদীপ কুমার

  • Reporter Name
  • ০১:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ৮৬

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে/২৪ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে রবিবার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

পরিদর্শনকালে তিনি (এসপি) বলেন, ভোট কেন্দ্র গুলোতে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি থাকবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। কেউ ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করলে বা সন্ত্রাসী কার্যক্রম চালাতে চাইলে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা তা কঠোর হস্তে দমন করবে।

উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন কাজ করছে। এ ক্ষেত্রে জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুর রশিদ, মোতাহার হোসেন (ডিএসবি),

গাবতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ডিবি পুলিশসহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার সুদীপ কুমার

০১:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪