০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনাদের সেবক হয়ে ছিলাম আবারও সেবক হয়ে থাকতে চাই -রবিন খান

  • Reporter Name
  • ০১:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
  • ১৭২

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন বলেছেন, আমি দীর্ঘ ৫টি বছর আপনাদের সেবক হয়ে ছিলাম, আবারও সেবক হয়ে থাকতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গাবতলীতে দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। দায়িত্ব পালনকালে আমার অনেক ভূলভ্রান্তি হইতে পারে এজন্য আমাকে ক্ষমা করে আমার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার সুযোগদিন।

আগামী ৮ই মে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ৪ই মে শনিবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় মাঠে (আনারস মার্কা)’র নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আ’লীগের সভাপতি রেজাউন্নবী আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মামুন, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুস আলী ফকির, থানা পুলিশিং কমিটির সদস্য সচিব সাজেদুর রহমান মোহন, অধ্যক্ষ সাহাদত হোসেন,

জেলা যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল আলম খান রুমেন, সাবেক ছাত্রলীগ নেতা শিশির, ইউনিয়ন যুবলীগের সভাপতি পাপুল সরকার, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন প্রমুখ।

এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি নাড়–য়ামালা ইউনিয়নের দোয়ারপাড়া বাজারে নির্বাচনী পথসভা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপনাদের সেবক হয়ে ছিলাম আবারও সেবক হয়ে থাকতে চাই -রবিন খান

০১:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪