মুহাম্মাদ আবু মুসাঃ ৮ মে/২৪ বুধবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর মাঝপাড়া কুসুমকলি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে প্রিজাডিং অফিসার শাহজাহান আলী ও আনারস মারকার এজেন্ট ইউপি সাবেক মেম্বার এমদাদুল হক গ্রেফতার হয়েছে।
এ সময় তাদের কাছে থেকে নগদ টাকা ও ব্যালট পেপার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুগার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন। এছাড়া নাড়ুয়ামালা এলাকা থেকে সিরাজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে কিছু অনিয়ম করার অভিযোগে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে সড়ে দেয়া হয়েছে। তারা হলেন প্রিজাইডিং অফিসার এটিএমআমিনুল ইসলাম, সহকারি প্রিজাইডিং অফিসার তরিকুল ইসলাম ও হাফিজুর রহমান।
এ ছাড়া বাহাদুরপুর এলাকার লুৎফর রহমান (ঘোড়া মার্কার সমর্থক) নামের একজনকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আরো কিছু বিচ্ছিন্ন ঘটনা রয়েছে বলে জানা গেছে। সকালে উপজেলার জাগুলী ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন আনারস মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিন।
তেলিহাটা ভোট কেন্দ্রে ঘোড়া মার্কার উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া অন্যান্য প্রার্থীরাও তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
Reporter Name 


















