মুহাম্মাদ আবু মুসাঃ কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ৯মে/২৪ বৃহস্পতিবার তাঁর তেলিহাটা বাড়িতে শুভেচ্ছা বিনিময় করতে যান উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় গত বুধবার হয়ে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন বিষয় নিয়ে ও কর্মী সর্ম্থকদের মুল্যায়নসহ নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সাথে ফটোশেসন করেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) হাফিজার রহমান টোনা, সাবেক সভাপতি ওয়াজেদ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এ ছাড়া দিনভর বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান প্রভাষক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটনকে তাঁর তেলিহাটা বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান।
Reporter Name 


















