মুহাম্মাদ আবু মুসাঃ ফুলে ফুলে সিক্ত হয়েছেন বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। শুক্রবার তার সুখনপুকুর কার্যালয়ে গিয়ে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ পৃথকভাবে ফুলেল সংবর্ধনা জানিয়েছন।
এছাড়া তিনি (সিটন) বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভুলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাসিরুজ্জামান টিটো,
গাবতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ, সেনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান আলতাব, কাগইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, আওয়ামী লীগ নেতা মমিনুল হক শিলু, মাহবুব মিলটন, ব্যাংকার ফারুক আহমেদ,
উপজেলা কৃষকলীগের সভাপতি হযরত আলী হিরন, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারঃ) জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লবসহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ।
Reporter Name 


















