০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর রামেশ্বরপুরে স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পেতে ইট ভাটা উচ্ছেদ করতে অভিযোগ

  • Reporter Name
  • ০৩:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৮৯

মুহাম্মাদ আবু মুসাঃ স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পেতে বগুড়া গাবতলীর রামেশ^রপুরের উত্তরপাড়ায় আরএসএম ইট ভাটা উচ্ছেদ করার জন্য বগুড়ায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন আশাফু-দ্দৌলা সরকার পাপুল। গত ১৩মে/২৪ তিনি (পাপুল) ছাড়া এলাকার প্রায় শত মানুষ পৃথকভাবে আরেকটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই দপ্তরে।

যার পৃথকভাবে লিখিত অভিযোগ নং ৭৪৫ ও ৭৪৬, তাং ১৩-০৫-২৪। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) আহসান হাবিব পৃথক ওই দুটি লিখিত অভিযোগ পাওয়ার বিষয় স্বীকার করে বলেছেন, বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে দ্রæত যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে।

দায়েরকৃত পৃথকভাবে দুটি লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, উপজেলার রামেশ^রপুর ইউনিয়নের অর্ন্তগত উত্তরপাড়া এলাকায় বেশ কয়েক বছর আগে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পোল্টি ফার্ম, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ সংলগ্ন স্থানে ফসলী জমি বিনষ্ট করে বিভিন্ন দপ্তরের অনুমতিপত্র ছাড়াই অবৈধভাবে আরএসএম ইট ভাটা স্থাপন করা হয়। এই অবৈধ ইট ভাটার কারনে পরিবেশ দুষণ হওয়ায় ওই এলাকায় শিশুসহ ৪জন মারা যান।

এ ছাড়াও অনেকে লিবার জন্ডিস, ক্যান্সার, চর্মরোগ, সাইনো সাইটিস, থাইরয়েড, এ্যাজমা, শ^াষকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পাশের্^ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরাও চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। যা দায়েরকৃত লিখিত অভিযোগের সাথে শিশুসহ ৩জনের অস্বাভাবিকভাবে মারা যাওয়ার মৃত্যুর সনদ সংযুক্তি করা হয়েছে। এ ছাড়া আরো তথ্য দেয়া হয়েছে ওই সংযুক্তিতে।

ফলে আরএসএম ওই ইট ভাটাটি জরুরীভাবে উচ্ছেদ করতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দ্রæত পদক্ষেপ গ্রহন করতে এলাকাবাসি জোর দাবী করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সাথে কথা বললে তিনি জানান, ওই ইট ভাটা এবং শিশুসহ মারা যাওয়া সংক্রান্ত আমাদের কাছে কোন তথ্য বা অভিযোগ নেই। তার পরও সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হবে।

আরএসএম ইট ভাটা মালিক পক্ষের বাবলা প্রামানিকের সাথে কথা বললে তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, অন্যান্যরা যে ভাবে ভাটা পরিচালনা করে আসছেন আমরাও ঠিক যথাযথ নিয়ম অনুযায়ী ইট ভাটা পরিচালনা করছি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীর রামেশ্বরপুরে স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি পেতে ইট ভাটা উচ্ছেদ করতে অভিযোগ

০৩:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪