০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে গাছ নিধনকারী বিএনপি নেতা হেলিকপ্টার সুমন ঢাকায় গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ২৩৫

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের অন্তর্গত কালুডাঙ্গা ভিটাপাড়া গ্রামের সরকারি রাস্তার দশটি গাছ কেটে ফেলায় বিএনপি নেতা ডিসেন্ট আহমেদ সুমন ওরফে হেলিকপ্টার সুমন (৪৭) ঢাকায় গ্রেফতার হয়েছেন।

ঢাকায় পুলিশের সহযোগিতায় গাবতলী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫মে/২৪ বুধবার তাকে গ্রেফতার করা হয়। গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন গ্রেফতারকৃত সুমন এখনো থানায় পৌঁছেনি। পথে মধ্যে রয়েছে।

প্রকাশ, ১১মে/২৪ শনিবার দুপুর আনুমানিক ১২টায় নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ভিটাপাড়া গ্রামে সরকারি রাস্তার দশটি বড় বড় আম গাছ জোরপূর্বক কেটে ফেলে। কারণ এই গাছগুলো রাস্তার পাশে থাকায় তার নির্মাণকৃত আলিশান বাড়ি দেখা যাচ্ছিল না। মূলত এ কারণেই বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে সরকারী রাস্তার পাশে থাকা গাছ গুলো কেটে ফেলা হয়েছে। এতে করে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসি।

এরপর প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় তার এই অমানবিক কর্মকান্ডের সংবাদ প্রচারিত করলে নড়ে ছড়ে বসে প্রশাসন। পরে এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনিসুর বাদী হয়ে ডিসেন্ট আহমেদ সুমনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ ওই গাছ গুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।

এর প্রেক্ষিতেই বুধবার তাকে ঢাকায় গ্রেফতার করেন থানা পুলিশ। গ্রেফতারকৃত ডিসেন্ট আহমেদ সুমন ওরফে হেলিকপ্টার সুমন গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলার কালুডাঙ্গা ভিটাপাড়া গ্রামে হারুন মাস্টারের ছেলে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে গাছ নিধনকারী বিএনপি নেতা হেলিকপ্টার সুমন ঢাকায় গ্রেফতার

০৩:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪