মুহাম্মাদ আবু মুসাঃ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যা রাতে স্থানীয় মড়িয়া হাইস্কুল হলরুমে বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি।
অন্যান্যরদর মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদুল ইসলাম, গোলাম রহমান মুকুল, সদস্য জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেন, শারিফুল ইসলাম, আবু হাসান, জাহেদুল ইসলাম স্বপন, সৈয়দ আলী, আবুল কালাম, শাহজাহান আলী, দৌলতুজ্জামান দুলু, আঃ রাজ্জাক, আঃ সামাদ, রফিকুল ইসলাম, কালু মিয়া, আজিজার রহমান, জেলা যুবলীগ নেতা রবিউল হায়াত পটল,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সোয়াইব হোসেন সনি, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, মহিষাবান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু।
পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনি মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের ১১সদস্য বিশিষ্ট নয়া আহবায়ক কমিটি ঘোষণা করেন। এ কমিটির আহবায়ক করা হয়েছে আলতাফ আলীকে আর যুগ্ম আহŸায়ক করা হয়েছে আব্দুর রহিম মোল্লাকে। যারা সদস্য হয়েছেন তারা হলেন জাহেদুল ইসলাম স্বপন, আবু হাসান, শাহাদত হোসেন, শারিফুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল জলিল পুতুল, জাহাঙ্গীর আলম, সৈয়দ আলী ও গোলাম রব্বানী।
Reporter Name 


















