গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শিক্ষার মানোনায়নে শিক্ষকদের আরো বেশী দায়িত্বশীল হতে হবে। পাঠদানে শিক্ষকদের মনযোগী হতে হবে। ভালো ফলাফলের অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ও শিক্ষকদের সুনাম বৃদ্ধি করতে হবে। সেইসাথে প্রতিষ্ঠানের অনিয়ন ও দূর্নীতি নির্মূল করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিকেল স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে জাতীয় শিক্ষাক্রম রুপকল্প-২০২১ বাস্তবায়ন ও মানসম্মত গুনগত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক প্রতিষ্ঠান প্রধানগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম।
সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাশেদা খানম, গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী, তরফসরতাজ সিনিয়র ফাজিল ¯œাতক মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ।
Reporter Name 


















