গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএমএ বগুড়া’র সভাপতি চিকিৎসক সমাজের অভিভাবক অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা উপজেলা পল্লী নার্সিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসমত আরার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি পতœী বগুড়া সরকারী আজিজুল হক কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ শেরীনা ইনাম, গাবতলীর ইউএনও নুসরাত জাহান বন্যা এবং উপজেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী মজুমদার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমপি নান্নুর মেয়ে ডাঃ মাসনুবা সিবাত নমি, জামাতা ডাঃ আসিফ রেজওয়ান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি মেডিকেল অফিসার চন্দ্র শেখর রায়।
Reporter Name 


















