গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ অগঠনতান্ত্রিকভাবে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা।
তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের পক্ষে ভোট না করায় এবং অনিয়মতান্ত্রিকভাবে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি । একই সাথে একটি পকেট আহবায়ক কমিটি ঘোষণা করেন। যা গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।
বার বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গণমাধ্যমে জানান যে, কর্তমানে কোন কমিটি ভাঙ্গাও যাবে না এবং নতুন কমিটি গঠন করা যাবে না। এতে কেন্দ্রী কার্যনির্বাহী সংসদের অনুমতির প্রয়োজন আছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি ভাঙ্গার ঘটনায় মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ বিস্মিত। ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই কমিটি বিলুপ্তির ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন।
বিষয়টি তদন্তপূর্বক গাবতলী উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক রেজাউল, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাইকার, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খলিল, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোতা, সাধারণ সম্পাদক সামাদ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার,
৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ রহিম আলী, সাধারণ সম্পাদক তোজাম আলী, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক খায়রুল বাসার মুক্তার, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোফাজ্জল, সাধারণ সম্পাদক আনিছার রহমান, জেলা স্বেচছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি নিকুঞ্জ কুমার পাল, আ’লীগ নেতা আব্দুল ওহাব, মহিষাবান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ দুদু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিন প্রমুখ।
Reporter Name 


















