মুহাম্মাদ আবু মুসাঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি আয়োজিত বাগবাড়ি জিয়া বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি মোর্শেদ মিলটন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু, অধ্যাপক মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল্লাহেল বাকী, সূরাইয়া জেরিন রনি, মনজুরুল হক মঞ্জু, ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, সাজেদুর রহমান সুজন, জসীউর রহমান সোহেল, কাউন্সিলর হারুন আর রশিদ হারুন,
প্রচার ও প্রকাশনা সম্পাদক এমআর ইসলাম রিপন, ক্রিড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজাউদ্দৌলা সুজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Reporter Name 


















