মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব। এ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে ২কোটি ৭লাখ ৮৭ হাজার ১৬৪ টাকা।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ২কোটি ৬লাখ ৫৭হাজার ১৬৪ টাকা। উদ্ধৃত্ত রয়েছে ১লাখ ৩০হাজার টাকা। এ উপলক্ষে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উন্মুক্ত বাজেট সভায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউপি সচিব শাহ আলম এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন ইউপি মেম্বার পেস্তা মন্ডল, রাজা মন্ডল, জহুরুল ইসলাম,
আলেক উদ্দিন কালু, মহিদুল ইসলাম, সাবিনা ইয়াছমিন, নাসরিন আক্তার বাবলী, কোহিনুর বেগম, হিসাব সহকারি ময়কিব হাসান, স্থানীয় করিমপাড়া বিএম দাখিল মাদ্রাসার সভাপতি ডাঃ রায়হানুল হক, আকমল হোসেন প্রমুখ। সভা শেষে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব এ উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।
Reporter Name 


















