গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৯বছরে পদার্পন করায় ৬জুন/২৪ বগুড়ার গাবতলী প্রেসক্লাবে উপজেলা প্রতিনিধি সাব্বির হাসানের আয়োজনে কেক কাটেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন।
এলক্ষ্যে এক আলোচনা সভা গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন পিআইও রাশেদুল ইসলাম, রাকাব গাবতলী শাখা ব্যবস্থাপক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি রায়হান রানা, সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা ও সাবেক সাধারণ সম্পাদক আল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, যুগ্ম সম্পাদক আতাউর, প্রচার সম্পাদক আরিফুল, দপ্তর সম্পাদক সদস্য বিপ্লব, সদস্য নজরুল ইসলাম, শামীম, তোহাব, সাংবাদিক রিয়াজ, রিপন, শ্যামল প্রমুখ। শেষে কেক কর্তন করা হয়।
Reporter Name 


















