০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকন্দিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Reporter Name
  • ০২:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • ১৬৮

মিলন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলের উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকালে সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

অনুষ্ঠানে পৌর মেয়র মতিউর রহমান মতি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. বেলাল হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়ম কাদের,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুল রহমান স্বপন, নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম। এ ছাড়াও সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী জাকিউল আলম ডুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান লিখন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুমা পারভীন শাপলা, শিক্ষার্থী সাকিবুল ইসলাম সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকন্দিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

০২:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪