মুহাম্মাদ আবু মুসাঃ পবিত্র ঈদুল আযহা’র আনন্দ ভাগাভাগি করতে অসহায় মানুষদের মাঝে গোস্ত দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
১৮জুন/২৪ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন এনজিও’র সহযোগিতায় ঈদের দ্বিতীয় দিনে এ আয়োজন করা হয়। উপজেলার ৪টি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সুবিধাভোগী ও ২টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিমদের মাঝে গোস্ত বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার কুরবানীর গোস্ত ঘুরে ঘুরে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। উপজেলায় মোট ৫৮১টি অসহায় পরিবারের মাঝে গোস্ত বিতরণ করে প্রশংসিত হয়েছেন মানব দরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
গোস্ত বিতরণকালে ইউএনও নুসরাত জাহান বন্যা ওই অসহায় পরিবারের সাথে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
Reporter Name 


















