মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি অসুস্থ সিরাজুল ইসলাম খট্টুকে গতকাল তার সরধনকুটি বাড়িতে দেখতে যান বিএনপি চেয়াররপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
তিনি বেশ কিছুক্ষণ তার পাশে থাকে সময় কাটান এবং চিকিৎসা ও শরীরের খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,
সদস্য ইউনুস আলী, যুবদল নেতা শাফিকুর রহমান জনি, আহসান হাবীব, বুলবুল ইসলাম, ছাত্রদল নেতা লিখন আহম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Reporter Name 


















