০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • ১১:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ১৯৩

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী এক প্রশিক্ষণ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ইউএনও নুসরাত জাহান বন্যা। এতে স্বাগত বক্তব্য রাখেন টিএইচএ ডাঃ শারমিনা পারভীন।

আরো বক্তব্য রাখেন মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, কৃষি অফিসার মেহেদী হাসান, প্রাণি সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তারিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, গাবতলী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, ফোকাস সোসাইটির উপ-সহকারী পরিচালক আ: করিম আকন্দ, ইউপি সদস্য অটল প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে তামাকদ্রব্য ব্যবহারে মাবনদেহের ক্ষতিকর দিক যেমন- ফুসফুস, ক্যান্সার, স্ট্রোকের ঝুকি বাড়ায়, মাদক বিরোধী আইন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে বক্তব্য ও স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪