০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে উপ-নির্বাচনঃ ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মেম্বার পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

  • Reporter Name
  • ০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ১৬৫

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে বৃহস্পতিবার শেষ দিনে মোট ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ২৭ জুলাই/২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ৪ জুলাই/২৪ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা ঝও রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন এর নিকট প্রার্থীরা মনোনয়নপত্র গুলো দাখিল করেন।

উপ-নির্বাচনে গাবতলী সদর ইউনিয়নের সংরক্ষিত ২ নং ওয়ার্ডের ৪জন মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন আঙ্গুর বানু, নার্গিস বেগম, ফেরদৌসী বেগম ও শারমিন আকতার। মহিষাবান ইউনিয়নের সংরক্ষিত ২ নং ওয়ার্ডের ৬জন মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন।

তারা হলেন হাজেরা বেগম, রুমি খাতুন, নাইছ বেগম, রিমা বেগম, মর্জিনা বেগম ও নাজমুন নাহার। উপ-নির্বাচনে দুর্গাহাটা ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্ডের ৩জন মহিলা সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলে সাবিস্তান নাহার, পারভীন খাতুন ও নাছিমা আক্তার। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন এর সাথে কথা বললে তিনি উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ মে/২৪ গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে ওই ৩টি সংরক্ষিত মহিলা সদস্য তাদের পথটি ছেড়ে দিলে শূন্য হওয়ার কারনে আগামী ২৭জুলাই /২৪ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

সোনাতলায় রাস্তার মাঝখানে খোয়ার স্তূপ, রাত হলেই বাড়ে দুর্ঘটনার ঝুঁকি

গাবতলীতে উপ-নির্বাচনঃ ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মেম্বার পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

০৪:০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪