গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবা আরো একধাপ এগিয়ে নিতে বগুড়ার গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো অটোমেটেড বøাড সেল কাউন্টার মেশিন।
গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেশিনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন, ইউএনও নুসরাত জাহান বন্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, শামীমা আকতার সুমি, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, ডাঃ আজমিরুল হক সরকার, ডাঃ জিল্লুর রহমান প্রমুখ।
Reporter Name 


















