০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীতে দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক ও নলকুপ বিতরণ করলেন ডাঃ নান্নু এমপি

  • Reporter Name
  • ০১:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ১৮৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ, সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দুস্থ রোগীদের মাঝে চেক এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উদ্যোগে নলকুপ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে চেক এবং নলকুপ বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।

ক্যান্সারসহ জটিল ৬টি রোগী আক্রান্ত হওয়া ১৩জন রোগীর মাঝে জনপ্রতি ৫০হাজার করে মোট ১১লাখ টাকার চেক এবং এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ১৪জনের মাঝে ১লাখ ১১হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় গাবতলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২’শ ৮৬টি নলকুপ বিতরণের উদ্বোধন করা হয়। এলক্ষ্যে এক আলোচনা সভা ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু। উপজেলা সমাজসেবা অফিসার নাইম হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলু, শামীমা আকতার সুমি, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শারমিনা পারভীন, ডাঃ আজমিরুল হক সরকার, ডাঃ জিল্লুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্দে, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আলগমীর হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, জেলা যুবলীগের সহ-সভাপতি অধ্যাপক নাছিরুজ্জামান টিটো প্রমুখ।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীতে দুস্থ রোগীদের মাঝে অনুদানের চেক ও নলকুপ বিতরণ করলেন ডাঃ নান্নু এমপি

০১:১৯:২২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪