মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকাস্থ যাত্রাবাড়ী থানায় কর্মরত পুলিশ সদস্য রেজাউল করিম আব্দুর রাজ্জাক (৪৮) দুর্বৃত্তদের হামলায় নিহত হলে বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সরধনকুটি গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
নিহত পুলিশ সদস্য রেজাউল করিম আব্দুর রাজ্জাক ওই গ্রামের লয়া মিয়ার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮বছর। তিনি মা, স্ত্রী, দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ৫ আগস্ট/২৪ সন্ধ্যার আগে নিহত হলে তার লাশ উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ময়না তদন্ত শেষে ৮ আগস্ট/২৪ বৃহস্পতিবার সকালে এলাকায় আনা হয়।
পরে সকাল ৭টায় স্থানীয় সরধনকুটি হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়েছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এর আগে রাজার বাগ পুলিশ লাইনে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। এ ছাড়া তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধার জানান অন্যান্য পুলিশ সদস্য। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Reporter Name 


















