মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ার গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসুচীর সভায় কোন ডিলার উপস্থিত না হওয়ায় তাদের ডিলার বাতিল করা হয়েছে। একই সাথে ওই শূণ্য হওয়া ২৮জন ডিলারের স্থানে নতুন করে সাময়িকভাবে ডিলার নিয়োগের জন্য প্রক্রিয়া করা হচ্ছে। যা ৫সেপ্টেম্বর/২৪ বৃহস্পতিবারের মধ্যে দরখাস্ত আহবান করা হয়েছে।
সাময়িকভাবে নিয়োগ পাওয়া ডিলাররা আগামী ১০সেপ্টেম্বর/২৪ এর মধ্যে খাদ্য বান্ধব কর্মসুচীর মাল উত্তোলন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচীর সভাপতি নুসরাত জাহান বন্যা’র নির্দেশে উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচীর সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু স¤্রাট খান মঙ্গলবার সভার আহবান করেন।
কিন্তু কোন ডিলার ওই সভায় উপস্থিত না হওয়ায় খাদ্য বান্ধব কর্মসুচীর মাল (চাল) উত্তোলন করতে পারবে না এবং সুফল ভোগীরা বঞ্চিত হবে এমন কারনে তাদের ডিলারশীপ বাতিল করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে সেই ডিলারদের মাধ্যমে কাজ করানো হবে।
এ বিষয়ে উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচীর সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু স¤্রাট খান এর সাথে কথা বললে তিনি জানান ৩সেপ্টেম্বর/২৪ মঙ্গলবার খাদ্য বান্ধব কর্মসুচীর সভায় কোন ডিলার উপস্থিত না হওয়ায় তাদের ডিলার বাতিল করে নতুন করে সাময়িকভাবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসুচীর সভাপতি নুসরাত জাহান বন্যা এই প্রতিবেদককে উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন। তবে কয়েকটি সূত্রে জানা গেছে, অনেকের নামে মামলা থাকায় এবং বিভিন্ন কারনে খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলাররা মঙ্গলবারের সভায় উপস্থিত হয়নি।
Reporter Name 


















