মুহাম্মাদ আবু মুসাঃ ৫সেপ্টেম্বর/২৪ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে বৃত্তি প্রদান ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল এবং সহকারী শিক্ষা অফিসার সিরাজুন্নেছা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ রায়হানুল হক রানা।
বিদ্যালয়ের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং গাবতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল বারী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফুলবাড়ি গমির উদ্দিন হাইস্কুলের শিক্ষক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহফুজ।
শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যাসহ অন্যান্য অতিথি।
Reporter Name 


















