১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে আহত মুন্টু মারা গেছে

  • Reporter Name
  • ০৩:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম সরদারপাড়ায় রাস্তার জায়গা নিয়ে আহত মুন্টু মিয়া (৫৮) শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে মারা গেছেন।

পুলিশ খবর পেয়ে গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মুন্টু মিয়া জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের পুত্র।

পুলিশ সুত্র জানিয়েছে, গত ২৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় প্রায় ৭/৮ জন ব্যক্তি আহত হন। মুন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করা হয়।

গত ৫ সেপ্টেম্বর মুন্টুর অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিজ বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পর তিনি গতকাল ভোরে মারা যান।

কাহালু থানার ওসি মোঃ শাহিনুজ্জামান জানান, এই ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। সেই মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে আহত মুন্টু মারা গেছে

০৩:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪