১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, ২ জন গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৮

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণার সময় হাতেনাতে গ্রেফতার হয়েছে দুই প্রতারক। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মহিষামুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন দুপচাঁচিয়া উপজেলার খাগড়া গ্রামের ওছমানের পুত্র আরাফাত হোসেন সবুজ (৩৩) ও ভান্ডুরিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র সোহেল (২৬) নামের দুই প্রতারক।

পুলিশ সূতে জানা গেছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরবসন্তপুর গ্রামের রুবেলের সাথে গ্রেফতারকৃত প্রতারকদের বগুড়ায় পরিচয় হয়। সেই পরিচয়ের সুবাদে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক চক্র।

ঘটনার দিন মুহিষামুড়া এলাকায় ৫০ হাজার টাকা নিয়ে আসে রুবেল। তার কাছ থেকে ৫০ হাজার টাকা একটি নকল সোনার মূর্তি দেওয়ার সময় স্থানীয় জনতার নজরে পড়লে জনতার সহায়তায় তাদের আটক করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১১০ গ্রাম ওজনের একটি নকল সোনার মূর্তি।

কাহালু থানার এস আই মোঃ রুবেল হোসেন জানান, এঘটনায় প্রতারিত ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাহালুতে নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, ২ জন গ্রেফতার

০৩:২৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪