কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে বগুড়ার কাহালুতে মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করেন তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা আফরোজের কাছে দাবী-দাওয়া বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, কাহালু তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন প্রামানিক, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম,
ডা. আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল করিম, বাখরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আলম (শাহীন), কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান প্রামানিকসহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
Reporter Name 


















