কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন দূর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কাহালু থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার (৭ অক্টোবর) থানা চত্ত্বরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মোঃ ওমর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার পুলিশ কর্মকর্তা, উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
Reporter Name 


















