০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সুখানপুকুরে আন্দোলনে নিহত স্কুলছাত্রের লাশ ৭১দিন পর কবর থেকে উত্তোলন

  • Reporter Name
  • ০৩:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ২৮৬

মুহাম্মাদ আবু মুসাঃ গত ৫আগষ্ট/২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ম শ্রেণির স্কুলছাত্র সাব্বির হাসানের (১৪) দাফনকৃত লাশ ১৬ অক্টোবর/২৪ বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর এলাকার তেলিহাটা মধ্যপাড়া গ্রামে কবরস্থানে থেকে ২মাস ১৬দিন পর উত্তোলন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের তেলিহাটা মধ্যপাড়া গ্রামের শাহিন আলম প্রামানিকের ছেলে সোনাতলা উপজেলার সীমানায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপড়া করতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ই আগষ্ট বিকেল সাড়ে ৫টায় আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে সোনাতলার শিহিপুর পশ্চিমপাড়ার পাকা রাস্তায় সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাত করে হত্যা করে।

সাব্বির হাসানের লাশ ময়না তদন্ত ছাড়াই তেলিহাটা গ্রামে কবরস্থানে ঘটনার রাতেই দাফন করা হয়। এরপর নিহতের বাবা বাদী হয়ে সাবেক এমপি সাহাদারা মান্নানকে প্রধান আসামী করে ২০জনের নাম উল্লেখ করে ২০/৩০জনকে অজ্ঞাতদের বিরুদ্ধে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৬।

এরই প্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার এসআই আক্কাশ আলীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গতকাল বুধবার দুপুরে ভিকটিমের লাশ কবর থেকে দাফনের ২মাস ১৬দিন পর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু শাহাম ও সোনাতলা থানার ওসি মিলাদুন নবীর উপস্থিতিতে পুনরায় উত্তোলন করা হয়।

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, আদালতের নির্দেশেই সাব্বির হাসানের দাফনকৃত লাশ উত্তোলন করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুখানপুকুরে আন্দোলনে নিহত স্কুলছাত্রের লাশ ৭১দিন পর কবর থেকে উত্তোলন

০৩:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪