০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

  • Reporter Name
  • ০২:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৯৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু সুফিয়ান সফিকের স্ত্রী লিপি আক্তার বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক এবং তাঁর স্ত্রী লিপি আক্তারকে রাত ৮টার দিকে ডিএমপির ডিবি তেজগাঁও টিম বগুড়া জেলা পুলিশের তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, আবু সুফিয়ান সফিকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় জুলাই-আগস্টের একাধিক গনহত্যা মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী লিপি আক্তার বগুড়া সদর থানার বিস্ফোরক আইন মামলার এজাহার নামীয় আসামি। গ্রেপ্তারের পর তাঁরা মোহাম্মদপুর থানা হেফাজতে রয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে বগুড়ায় নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক স্ত্রীসহ ঢাকায় গ্রেফতার

০২:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪