০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৯ জন নারীসহ ১৬ জন আটক

  • Reporter Name
  • ০৩:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৯৯

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারীসহ ১৬ জনকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেস থেকে তাঁদের আটক করে ডিবি পুলিশ।

আজ সোমবার বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক রাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়।

এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে নয়জন নারী রয়েছেন। এদের বাড়ি বগুড়া, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা এলাকায়।

রাকিব হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় রুহুল কবির রিজভীকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

বগুড়ায় আবাসিক হোটেল থেকে ৯ জন নারীসহ ১৬ জন আটক

০৩:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫