১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে অন্তঃসত্বা নারীর লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

  • Reporter Name
  • ১১:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১২

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে ঝরনা বেগম (১৯)নামের ৭ মাসের অন্তঃসত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝরনাকে হত্যা করা হয়ে দাবি করে পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করেছেন ঝরনার পিতা শহিদুল ইসলাম।

ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারী(মঙ্গলবার)সকাল ছয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া গ্রামে।

অভিযোগে জানা গেছে,উপজেলার রামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ঝরনার সাথে ছাউনিয়া গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে আশিকের সাথে বছর খানেক পূর্বে বিবাহ হয়।

ঝরনার পরিবার বলেন বিয়ের পর থেকেই আশিক ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য ঝরনাকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন।

ঝরনার পিতা শহিদুল ইসলাম বলেন আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর সেখানে গিয়ে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার মেয়ে ৭ মাসের অন্তঃসত্বা ছিল, মেয়েকে হত্যা করে আত্মহত্যার কথা বলা হচ্ছে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্ট বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।ময়না তদন্তের পর মৃত্যুর রহস্য বোঝা যাবে।

ঘটনায় আশিকের পিতা রেজ্জাক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে অন্তঃসত্বা নারীর লাশ উদ্ধার, থানায় মামলা দায়ের

১১:৩৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫