০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া কারাগারে আরও একজন আওয়ামীলীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ২৩৬

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত এমদাদুল হক ভট্টু (৫১) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার জানান, এর আগেও বগুড়া জেলা কারাগারে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান। তাঁরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। এর মধ্যে আব্দুল মতিন মিঠু গত জানুয়ারিতে মারা যান।

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। ওই দিন তাঁর উচ্চ রক্তচাপজনিত জটিলতা ছিল। সেদিনই তাঁকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সাহরি শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাঁকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া কারাগারে আরও একজন আওয়ামীলীগ নেতার মৃত্যু

০৩:৫৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫