০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার পীরগাছায় ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

  • Reporter Name
  • ০৩:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৮৭

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার পীরগাছায় বালুবাহী ট্রাকের চাপায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ সব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাইকেলে নিয়ে রাস্তায় ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার পীরগাছায় ট্রাক চাপায় স্কুলছাত্রের মৃত্যু

০৩:১৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫