০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া আদালতের হাজতে আ’লীগ নেতা সফিককে পেটালো আসামিরা

  • Reporter Name
  • ০৪:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩৫২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ায় আদালত হাজতে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিককে পিটিয়েছে হত্যা মামলার আসামিরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হাজতখানায় এ ঘটনা ঘটে।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দি আবু সুফিয়ান সফিককের হাজিরা ছিল। এজন্য তাকে কারাগার থেকে এনে আদালতে হাজিরা শেষে হাজতখানায় রাখা হয়। হাজতখানায় বিভিন্ন মামলার আরো বেশ কয়েকজন হাজতি আসামি অবস্থান করছিল। দুপুর দেড়টার দিকে আবু সুফিয়ান সফিকের হাতে থাকা পানির বোতল থেকে সাগর নামের হত্যা মামলার এক আসামির শরীরে পানি পড়ে।

এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে সাগর ও তার সহযোগী জলিলসহ ৪-৫ জন আসামি আবু সুফিয়ান সফিককে মারধর শুরু করে। পরে হাজতের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা আবু সুফিয়ান সফিককে অন্যত্র সরিয়ে রাখেন।

এদিকে কারাগারে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে আবু সুফিয়ান সফিক সাংবাদিকদের বলেন, পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেনের নির্দেশে আমার ওপর হামলা করা হয়েছে। আমি হাজতখানার বাথরুমে আশ্রয় নিলে সেখানেও আমাকে মারধর করা হয়। পুলিশ হেফাজতে থাকার পরেও আমাকে নিরাপত্তা দিতে পারেনি।

মারধরের পর আমাকে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে কারাগারে নিয়ে যাচ্ছে। সাগর, জলিলসহ চারজন আমার ওপর হামলা করেছে। তারা সকলেই হত্যা মামলার আসামি। এ ঘটনায় আমি মামলা করবো।

আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি হাজতখানায় গিয়ে আবু সুফিয়ান সফিকের সাথে কথা বলেছি। তাৎক্ষণিক বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া আদালতের হাজতে আ’লীগ নেতা সফিককে পেটালো আসামিরা

০৪:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫