১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে মেয়েকে বিয়ে না দেয়ায় কৃষকের জমির ফসল নষ্টের অভিযোগ

  • Reporter Name
  • ০৩:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৩৬৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দিতে এক কৃষকের মেয়েকে বিয়ে করতে না পেরে রাতের আঁধারে তার জমির পটল এবং কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফুলবাড়ি ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের কৃষক পটল মিয়া (৪৭) আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফুলবাড়ির চৌকিবাড়ি গ্রামের রুস্তম আকন্দের ছেলে জেনিস আকন্দ (৩৫) কৃষক পটল মিয়ার বাড়িতে বাড়ি নির্মানের বিভিন্ন মালামাল সরবরাহ করতো। পরিচয়ের সূত্র ধরে জেনিস পটলের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার স্কুলে গিয়েও নানাভাবে তাকে উত্তক্ত করে। এরপরে জেনিস পটলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। কৃষক পটল এ প্রস্তাবে রাজি না হলে জেনিস পটলকে নানাভাবে হুমকি দেয় এবং তার ক্ষতি করার কথা বলে।

এদিকে আজ শনিবার সকালে পটল মিয়া তার জমিতে গিয়ে দেখে তার ৫০ শতাংশ জমির সদ্য পটল ধরা গাছের গোড়া কেটে দেয় এবং কলার গাছ কেটে মাটিতে ফেলে রেখে গেছে। এতে পটল মিয়ার ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষক পটলের ধারণা তার মেয়েকে বিয়ে করতে না পেরে জেনিস এ ঘটনা ঘটিয়েছে।

পটল মিয়া বলেন, জেনিসের অত্যাচারে আমি মেয়েকে আমার শ্বশুরবাড়ি রেখে এসেছি। জেনিস সেখানেও গিয়ে আমার মেয়েকে অত্যাচার করে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখি আমার ৫০ শতাংশ জমির সব ফসল রাতের আঁধারে কেটে নষ্ট করে ফেলেছে।

এ বিষয়ে অভিযুক্ত জেনিসের সাথে কথা বলার চেষ্টা করে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে মেয়েকে বিয়ে না দেয়ায় কৃষকের জমির ফসল নষ্টের অভিযোগ

০৩:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫