১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • Reporter Name
  • ০৩:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১০১

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): পলাশবাড়ীতে জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব (৭)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব।
খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

০৩:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫