মুহাম্মাদ আবু মুসাঃ বুধবার বগুড়ার গাবতলী মহিলা কলেজে চতুর্থ তলা বিশিষ্ট একাডেমী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল,
জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, কলেজের সভাপতি বিশিষ্ট কৃষিবিদ ড.মাহমুদুল হাসান সুজা,
অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, শিক্ষক জাহিরুল ইসলাম, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, সুলতানা বিধরা, হামিদুল হক শিলু প্রমুখ।
Reporter Name 


















