০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ভাইয়ের সাথে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

  • Reporter Name
  • ০৪:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ২৭৩

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে করতোয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। তার নাম সানজিদা খাতুন (১৭)।

নিখোঁজ সানজিদা শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার সাইফুল ইসলাম লিটনের মেয়ে এবং শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রহিমাবাদ উত্তরপাড়া গ্রামসংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সানজিদা দুপুরের পর তার ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গ্রামসংলগ্ন করতোয়া নদীতে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে নদীতে নৌকা নিয়ে তল্লাশি শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নদীতে তল্লাশি চালায়। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম বন্ধ রাখেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি এসে নদীতে তল্লাশি শুরু করেছে। তবে ওই ছাত্রীর সন্ধান মেলেনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় ভাইয়ের সাথে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

০৪:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫