০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • ০৪:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৪৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে ৮ই জুন রবিবার দুর্গাহাটা পাবলিক মাঠে দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পকেট এডহক কমিটি গঠনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে কিছু শিক্ষকের সহযোগীতায় বিগত দিনে ম্যানেজিং কমিটির সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়ে আসছে। বিদ্যালয়ের মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর উপার্জন হলেও তার সঠিক কোন হিসাব কাউকে দেওয়া হয় না।

অসহায় ও অভাবগ্রস্থ ছাত্রদেরকে কোন ছাড় দেওয়া হয় না। কিছু দুর্নীতিগ্রস্থ শিক্ষক এখান থেকে অর্থ পাচার করে তাদের নিজের বাড়ি, গাড়ী করেছে। তাদের সুবিধার্থে একেক সময় একেক অযোগ্য লোকদের কে সভাপতি নির্বাচিত করেছে। বক্তারা আরো জানান, আবারো লুটপাট করার জন্য গোপনে এডহক কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এই কমিটি বাতিল করার দাবি জানিয়েছেন তারা।

প্রতিবাদ সভায় মামুনুর রশিদ ও জাহিদ হাসানের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন বগুড়া বি এম এর সাধারণ সম্পাদক ডাঃ এম এ ওয়াহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, এ্যাডঃ লিটন, এলাকার রবিউল ইসলাম, সাজেদুর রহমান মিলু, আতিকুল ইসলাম আতিক, ফারুক হোসেন, মামুনুর রশিদ, সোহেল রানা, পলাশ মাহমুদ, মজিবর রহমান, মামুনুর রশিদ, ওয়াহেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শত শত সাধারণ জনতা।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাবতলীর দূর্গাহাটা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

০৪:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫