০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে পৃথক ২টি হরিমন্দিরের মূর্তি ভাংচুরঃ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • ০৩:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৬৪

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পারিবারিক পৃথক ২টি হরি মন্দিরের হরিঠাকুরের মন্ডু , নিতাই, ল²ীর মন্ডু ও জয়ার হাত, মাথার মুকুট রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল হিন্দুপাড়া গ্রামে। এ ঘটনায় সিহাব (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রহবল হিন্দু পাড়া গ্রামে সনাতন ধর্মালম্বীদের পারিবারিক পৃথক ২টি হরি মন্দিরের হরিঠাকুরের মন্ডু , নিতাই, ল²ীর মন্ডু ও জয়ার হাত, মাথার মুকুট রাতের আধাঁরে ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ তাৎতক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দূপূরে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বিপিএম বার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় কান্তি কুমার সাহা ও শ্রী নিত্যরঞ্জন সরকার বলেন, এই এলাকার মুসলমানদের সঙ্গে আমাদের ভ্রাতিত্ব ভাব রয়েছে। তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। তবে কে বা কাহারা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এ ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী বিপিএম বার বলেন, মন্দিরের দরজা না থাকার কারণে এ ঘটনা ঘটেছে। তবে মন্দিরের নিরাপত্তার স্বার্থে মন্দিরের দরজা লাগানো বিশেষ প্রয়োজন। এ সমস্যার কথা প্রয়োজনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসা, উপজেলা চেয়ারম্যান এর নিকট উত্থাপন করার পরামর্শ প্রদান করেন। মন্দির পরিদর্শন করাকালীন সময়ে পুলিশ একজনকে সন্দেহ ভাজন আটক করে। আটকৃত যুবক চাঁদপুর জেলার আমির হোসেন এর ছেলে সিহাব (৩০) বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আটকৃত যুবক পার্শ্ববর্তী গ্রামে দীর্ঘদিন যাবৎ তার বোনের বাড়িতে বসবাস করেন। সে একজন মাদক সেবনকারী হিসাবে এলাকায় পরিচিত।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে পায়ের ছাপ এর ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। সেই মোতাবেক দূপূরে পুনরায় এসপি মহোদয়ের সঙ্গে পরিদর্শনে গিয়ে সিহাব নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকৃত যুবক মন্দিরে ভাংচুরের ঘটনার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে পৃথক ২টি হরিমন্দিরের মূর্তি ভাংচুরঃ যুবক গ্রেফতার

০৩:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২