১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণ, রেলওয়ের কর্মচারী আটক

  • Reporter Name
  • ০৪:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪৬০

সোনাতলা সংবাদ ডেস্কঃ ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে রেলওয়ের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করা হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারীর বাড়ি কুড়িগ্রামে। আটক সাইফুলের বাড়ি গাইবান্ধায়।

বুধবার দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ তিনি বলেন, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের টয়লেটে একজন নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে পৌঁছানোর পর ভুক্তভোগী ও অভিযুক্তকে নামিয়ে নেওয়া হবে। পরে সিদ্ধান্ত হলে তাদের কমলাপুরে ফেরত পাঠানো হবে। ঘটনাস্থল ঢাকার কমলাপুর হওয়ায় সেখানেই মামলা করা হবে জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে নারী যাত্রীকে ধর্ষণ, রেলওয়ের কর্মচারী আটক

০৪:৫১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫