০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • ০১:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৫৭

সোনাতলা সংবাদ ডেস্কঃ সারিয়াকান্দির পৌর এলাকায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ মাদক বিরোধী অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে ২ নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটক মাদক কারবারিদের নামে নিয়মিত মাদক মামলা দেয়া হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে সেনাবাহিনী সারিয়াকান্দি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেনা বাহিনীর সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি শিল্পপাড়া গ্রামে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে সেখানে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক কারবারে জড়িত থাকার অপরাধে পৌর এলাকার হিন্দুকান্দি শিল্পপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী রত্না আক্তার (২৪), একই গ্রামের রতন প্রামানিকের স্ত্রী পপি বেগম (২৮) এবং হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে মনিরুল ইসলামকে (২৩) আটক করা হয়েছে।

পরে তাদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে। আটক তিন মাদক কারবারির নামে নিয়মিত মামলা দায়ের করে, তাদের বগুড়া জেলা আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে ৭১৫ পিস টাপেন্টাডলসহ ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

০১:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫