০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান একটি ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • ০৩:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৩২

সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে উত্তরন ফার্মেসীর লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে উত্তরন ফার্মেসিতে রোগী দেখতেন হারুনুর রশিদ। তিনি এমবিবিএস না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার করতেন,এন্টিবায়োটিক ওষুধ লিখতেন এবং তার ফার্মেসির ড্রাগ লাইসেন্স নবায়ন ছিল না।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় এবং নামের আগে ডাক্তার ব্যবহার করার অপরাধে হারুনর রশীদের ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পরে হারুনুর রশিদ জরিমানার টাকা পরিশোধ করেছেন।

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ভিক্টিমের ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত রাখা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান একটি ফার্মেসিতে লাখ টাকা জরিমানা

০৩:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫